1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন

ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৬৮০ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ শনিবার(১০ জুন) বিকাল ৪ টায় ভান্ডারিয়া বিহারী লাল পাইলট বিদ্যালয়ের মাঠে উদ্বোধন করা হয়েছে।উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জাহিদুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, সাবেক পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার,সহকারি কমিশনার (ভূমি) রোমানা আফরোজ, ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুজ্জামান,ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু,তেলিখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শামসুদ্দিন হাওলাদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ আরো অনেকে।মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সহযোগিতায় খেলা পরিচালনা করে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য শফিকুল ইসলাম আজাদ। প্রথম দিনের খেলায় ইকরি ইউনিয়ন পরিষদকে ১-০ গোলে হারিয়ে পৌরসভা একাদশ জয় লাভ করে। এবং তেলিখালি ইউনিয়ন পরিষদ একাদশকে ১-০ গোলে হারিয়ে ধাওয়া ইউনিয়ন পরিষদ একাদশ জয়লাভ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓