1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

ঝালকাঠির রাজাপুরে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম:

ঝালকাঠি রাজাপুরে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেদহে উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার সাতুরিয়া এলাকার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন কমিউনিটি ক্লিনিক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতুরিয়া চেয়ারম্যানের সাথে থাকা সার্বক্ষণিক জসিম নামের একটি ছেলে সকাল ৮ টার দিকে চেয়ারম্যানের জন্য বাজারে নাস্তা আনতে বের হলে লাশটি প্রথমে তার চোখে পড়ে।পরে ছেলেটি স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানালে চেয়ারম্যান পুলিশকে খবর দেয়। পুলিশ বেলা ১১ টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।পুলিশ আরো জানায় লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।এছাড়াও লাশের পাশে ছোট্ট একটি চাকু পাওয়া গেছে।সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার নিপু বলেন, আমি আমার এলাকার প্রত্যেকটি ওয়ার্ডের চৌকিদার দিয়ে খবর নিয়েছি কিন্তু লাশটিকে আমার এলাকার কেউ শনাক্ত করতে পারেনি।তাছাড়া পাশেই পিরোজপুরের কাউখালি উপজেলার সীমানা ওই উপজেলার লোকজন লাশটিকে দেখেছে তারাও এই অজ্ঞাত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি।আমরা এই লাশটির পরিচয় নিশ্চিত করার জন্য স্থানীয় গণমাধ্যম ও ফেসবুকে ছবিসহ প্রচার করছি।রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, লাশটির পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।আমরা আশেপাশের বিভিন্ন থানায় এ লাশটি শনাক্তের ব্যাপারে তথ্য চেয়েছি।ময়না তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓