1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

পবিপ্রবির ২৪ তম বিশ্ববিদ্যালয় দিবসের দিনব্যাপী কর্মসূচি স্থগিত, পালিত হবে সীমিত পরিসরে

  • প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২৪ তম বিশ্ববিদ্যালয় দিবসের দিনব্যাপী কর্মসূচি স্থগিত করা হয়েছে।সোমবার (৮ জুলাই) দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে পবিপ্রবির ২৪ তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হওয়ার কথা ছিলো।এর আগে সোমবার (৩০ জুলাই) উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত’র অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত’র অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘোষিত দিনব্যাপী কর্মসূচি স্থগিত করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ জুলাই ২০২৪ খ্রি. তারিখে অনুষ্ঠেয় “২৪তম বিশ্ববিদ্যালয় দিবস” এর গৃহিত কর্মসূচির মধ্যে “জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন” করা হবে এবং “বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুর‍্যালে উপাচার্য পুষ্পস্তবক অর্পণ” করবেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অন্যান্য কার্যক্রম স্থগিত করা হলো এবং স্থগিতকৃত কর্মসূচি সুবিধাজনক সময়ে পালনের নোটিশ জারি করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓