1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বল্প পরিসরে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালুর উদ্যোগ কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত

পবিপ্রবিতে সার্বজনীন পেনশন  প্রত্যাহারের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

  • প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সার্বজনীন পেনশন স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি চলছে।রবিবার (৭ জুলাই) বেলা ১১ টায় থেকে ১টা পর্যন্ত টানা ৫ ম দিনে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার দাবিতে পবিপ্রবি কর্মকর্তা পরিষদ ও কর্মচারী ইউনিয়ন প্রশাসনিক ভবনের সামনে অবস্থা কর্মসূচি পালন করছে।এই সময় কর্মকর্তা -কর্মচারীরা তাদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন। এসময় সার্বজনীন পেনশন প্রত্যাহারে দাবি আদায় না হাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা দেন।  এই সর্বাত্মক কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা।স্থবির হয়ে পড়েছে পবিপ্রবির শিক্ষা কার্যক্রম।  শিক্ষার্থীরা দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানান।কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক কৃষিবিদ মো: ওয়াজকুরুনি বলেন, “সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় একসাথে এ কর্মবিরতি পালন করছে আমাদের এই কর্মবিরতি আন্দোলন কর্মসূচিকে বাস্তবায়ন করতে সকলের প্রতি বিশেষ আহ্বান করছি।এছাড়াও কর্মকর্তা পরিষদের সভাপতি মো: সাইদুর রহমান জুয়েল বলেন, আমরা যদি আন্দোলন জোরালোভাবে বাস্তবায়ন করতে পারি, তবে দ্রুত আমরা সফল হতে পারব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓