1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

পবিপ্রবির ২৪ তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত

  • প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি :

“স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট গ্রাজুয়েট তৈরী” স্লোগানকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের বাতিঘর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) ২৪ তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে।সোমবার (৮ জুলাই) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন।এসময় বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. এস. এম. তাওহিদুল ইসলাম।বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোঃ সামসুজ্জোহা’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য ও বঙ্গবন্ধু’র মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করেন অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।সকাল ১০টা ১৫ মিনিটে বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।উদ্বোধন পরবর্তী এক সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত দক্ষিণবঙ্গে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে জড়িত দুমকি উপজেলা ও পটুয়াখালী জেলার সম্মানিত নেতৃবৃন্দ ও সর্বসাধারণ জনগনের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।একইসাথে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি স্মার্ট গ্রাজুয়েট তৈরী এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় টেকসই প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓