1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুষ্টিয়া ভেড়ামারায় নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি কামারুল

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

নাসিম উদ্দিন স্টাফ ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সাথে নিয়ে আজ মোসলেমপুর ও ফয়জুল্লাপুর এলাকার পদ্মা নদী তীরবর্তী এলাকায় নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন মিরপুর -ভেড়ামারা আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন।এ সময় পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর অঞ্চলের চীফ ইঞ্জিনিয়ার শাহজাহান সিরাজ, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুন্নু, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ প্রকৌশলী হাজী মোহাম্মদ জাকির হোসেন বুলবুল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহাদুজ্জামান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আজিজ, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আবু দাউদ, বাহিরচর ইউনিয়ন পরিষদের মেম্বার আসাদুজ্জামান কচি সহ পদস্থ কর্মকর্তা ও নেতৃবৃন্দ সংসদ সদস্যের সাথে ছিলেন।সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন এর সফর সঙ্গী ও সাংবাদিক সমভিব্যাহারে ট্রলারযোগ পদ্মা নদী তীরবর্তী বিস্তীর্ণ ভাঙ্গন কবলিত এলাকা স্বচক্ষে দেখেন।এ সময় তিনি ভুক্তভোগী এলাকাবাসীর সাথে কথা বলেন।সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেন এবং এ উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি এলাকাবাসীকে এই বলে আশ্বস্ত করেন যে স্থায়ীভাবে ভাঙ্গন মোকাবেলার জন্য দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জননেতা মাহবুবুল আলম হানিফ এমপির আনুকূল্যে অতিদ্রুত ভাঙ্গন রোধের টেকসই, স্থায়ী ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।প্রথমে মসলেমপুর বালুঘাট এলাকা পরিদর্শন এবং এরপর সংসদ সদস্য ফয়জুল্লাহপুর পদ্মা নদী তীরবর্তী নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓