1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর আ. রহমানের পাশে দাঁড়ালেন এমপি মাসুদ সাঈদী নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

কাউখালীতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় নারীর ১০ দিনের জেল

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৩৫৫ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলার বাশুরি গ্রামের বাসিন্দা (২৫) এক নারীকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।এসময় কৌশলে এক যুবক পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই নারীকে ১০ দিনের কারাদণ্ড দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদের বি আর ডিপির কর্মকর্তাদের বসবাসের পরিত্যক্ত ভবনের একটি কক্ষে অসামাজিক কার্যকলাপের অভিযোগ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে ওই নারীকে আটক করেন।এসময় উপজেলার মাগুরা গ্রামের কালাম নামের এক যুবক কৌশলে পালিয়ে যায়।উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, উপজেলা পরিষদের কর্মকর্তাদের বসবাসের পরিত্যক্ত ভবনের একটি কক্ষে অসামাজিক কার্যকলাপের অভিযোগ পেয়ে রাতে সেখানে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক নারীকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ওই নারীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓