1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর

গৌরনদী পৌরসভার মেয়র আলাউদ্দিন ভূইয়ার দায়িত্বভার গ্রহন

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে নির্বাচিত মেয়র আলহাজ মোঃ আলাউদ্দিন ভূইয়া সোমবার দায়িত্বভার গ্রহন করেছেন।গৌরনদী পৌরসভার আয়োজনে সভাকক্ষে প্যানেল মেয়র ইকতিয়ার হাওলাদারের সভাপতিত্বে দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া।বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক হাবিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা সমাজ সেবক আলহাজ এনায়েত করিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈকত গূহ পিকলু।বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা শফিকুল রহমান, পৌর কাউন্সিলর আল আমীন হাওলাদার প্রমুখ। সভার শুরুতে নির্বাচিত মেয়র আলহাজ মোঃ আলাউদ্দিন ভূইয়াকে কাউন্সিলর, পৌর স্টাফ সহ বিভিন্ন মহল ফুলের শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓