1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

শ্রীলঙ্কার স্কাউট জাম্বুরিতে পবিপ্রবি’র আবু হানিফ

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধিঃ

শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য প্রথম গ্লোবাল সিনিয়র সিটিজেন স্কাউট জাম্বুরিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ও পটুয়াখালী জেলা রোভার স্কাউটস এর সম্পাদক  মুহাম্মদ আবু হানিফ অংশগ্রহণ করছেন।২৮ জুলাই থেকে ০৬ আগস্ট  শ্রীলঙ্কার ক্যারোলিনা সি বিচে প্রথম গ্লোবাল সিনিয়র সিটিজেন স্কাউট জাম্বুরি-২০২৪ অনুষ্ঠিত হচ্ছে।এই জাম্বুরিতে ৫০ টিরও বেশি দেশের সিনিয়র রোভার স্কাউট লিডারগন অংশগ্রহণ করবেন।বাংলাদেশ থেকে ১৪ জনের কন্টিনজেন্ট অংশগ্রহণ করবেন।চীফ অফ কন্টিনজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দা মাহবুবা মরিয়ম। দেশের পতাকা বহন, স্কাউটিং কার্যক্রম পরিচালনা ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের পরিচিতি বিশ্বকে জানান দিবেন।পবিপ্রবি ও পটুয়াখালী জেলা রোভার স্কাউটস এর সম্পাদক মুহাম্মদ আবু হানিফ (উডব্যাজার) সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেন,” ২৮ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত আমি শ্রীলঙ্কায় অবস্থান করবো। জাম্বুরিতে অংশগ্রহণের পাশাপাশি শ্রীলঙ্কার বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য্য ও ঐতিহাসিক স্থান পরিদর্শন করব।গত বছর ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরি দক্ষিণ কোরিয়াতে অংশগ্রহণ করেছিলাম।নিজেকে দক্ষ করে গড়ে তুলতে স্কাউটিং এর বিকল্প নেই। আমি মনে করি প্রতিটি মানুষেরই স্কাউটিং এ অংশগ্রহণ করা প্রয়োজন। এতে করে দেশ ও জাতি উপকৃত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓