1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

কাউখালীতে জামায়াতে ইসলামীর শুকরানা মিছিল

  • প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগ শুকরানা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৭ আগস্ট) বিকাল ৪ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী উপজেলা শাখার আয়োজনে শুকরানা মিছিলটি চিরাপাড়া ব্রীজ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মোঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাব্বির হোসেন, সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন প্রমুখ।এসময় জামায়াতের শুকরানা সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ।মিছিলে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের উপজেলা ও ইউনিয়ন এর নেতা কর্মি অংশগ্রহণ করেন।সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন, খুনি, ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনে দেশ আজ শৃংখলমুক্ত হয়েছে।এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের জন্য দোয়া করা হয়। সংখ্যালঘুদের উপর কেউ যাতে হামলা করতে না পারে এবং কোন রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓