1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

নরসিংদীতে শিক্ষার্থীদের হাতে ৮৮ লক্ষ ৫০ হাজার টাকাসহ প্রাইভেটকার আটক

  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

সাদ্দাম উদ্দিন রাজ জেলা প্রতিনিধি নরসিংদী

নরসিংদীতে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের হাতে ৮৮ লাখ ৫০ হাজার টাকা বোঝাই একটি প্রাইভেটকার এবং গাড়ীতে থাকা ড্রাইভারসহ ৩ জনকে আটক করা হয়েছে।শনিবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর সাহেপ্রতাপ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।আটক তিন ব্যক্তি হলেন আশুগঞ্জ উপজেলার হরিয়ালা এলাকার আবু মিয়ার ছেলে মো: মনির হোসেন (৪০) ও একই উপজেলার দুর্গাপুর এলাকার নুরু মিয়ার ছেলে প্রাইভেটকারচালক জুলহাস মিয়া (৩২), ব্রাহ্মণবাড়িয়া শহরের জুরু মিয়ার ছেলে রাসেল আহম্মেদ (৩২)।আটক হওয়া গাড়ির নাম্বার ঢাকা মেট্রো খ ১৩-১৬৫২।শিক্ষার্থী ও আনসার সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো স্কুল-কলেজ পড়ুয়া একদল শিক্ষার্থী ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর সাহেপ্রতাপ মোড়ে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করছিলেন।পাশেই অবস্থান করছিলেন আনসার-ভিডিপির সদস্যরা।এ সময় একটি প্রাইভেটকার ভৈরবের দিকে যাচ্ছিল।এর চালক ও দুই যাত্রীর সঙ্গে কথা বলার পর শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে শিক্ষার্থীরা গাড়িটি তল্লাশী করে প্রাইভেটকারে থাকা দুইটি ব্যাগ থেকে এসব টাকা উদ্ধার করে।এসময় পাশে থাকা আনসার সদস্যদের ডেকে আনেন শিক্ষার্থীরা। প্রাইভেটকারের যাত্রীদের কাছে টাকার উৎস সম্পর্কে জানতে চাইলেও তারা কোনো সদুত্তর দিতে পারেনি।এর পর বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে একদল সেনাসদস্য গিয়ে টাকা ও গাড়িসহ তিনজনকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসেন।বেলা দুইটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভির উপস্থিতিতে এসব টাকা গণনা করা হয়।গণনা শেষে দেখা যায় ৮৮ লাখ ৫০ হাজার টাকা রয়েছে সেখানে।ওই তিন জনকে জিজ্ঞাসাবাদ করেও টাকার উৎস ও মালিক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓