1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৫ শত হতদরিদ্র পরিবারের মাঝে হাস বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৩১৫ বার পড়া হয়েছে

নাজমুল হক মুন্না উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর, উজিরপুর পৌরসভা, সাতলা,হারতা ও জল্লা ইউনিয়নে পাঁচশত হতদরিদ্র প্রত্যেক পরিবারকে দশটি করে হাঁস বিতরণ করা হয়।সেন্ট্রার ফর রুরাল সার্ভিস (সিআরএসএস)এর আয়োজনে ও উজিরপুর এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় অপুষ্ট শিশুর হতদরিদ্র পরিবারের মাঝে ৫ হাজার উন্নত জাতের খাকি ক্যাম্বেল হাঁস বিতরণ করা হয়।রবিবার (১১ আগস্ট) বিকেল চারটায় শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা কেন্দ্রে সিআর এসএস কমিউনিটি ডেভোপ্লমেন্ট অফিসার সিনথিয়া তন্বী এর সঞ্চালনায় ও ওয়ার্ল্ড ভিশনের উজিরপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজির সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, এ সময় উপস্থিত ছিলেন সিআর এসএস সহায়তা কারি চৈতি, প্রিয়াঙ্কা, মালা, অঞ্জলি, সুমিতা, অসীম, লোরা,দিপালী ও পল্লব।এ সময় বক্তারা বলেন, সমাজে যে সকল শিশুরা পুষ্টিহীনতায় ভুগছেন তাদের পুষ্টি চাহিদাকে চাহিদা পূরনের লক্ষ্যে উজিপুর উপজেলার ৫শ পরিবারের মাঝে ৫ হাজার উন্নত জাতের খাকি ক্যাম্বেল হাস বিতরণ করা হয়েছে, যাতে ওই সকল পরিবার ওই সকল পরিবারের শিশুরা ডিম ও মাংসের চাহিদা পূরণ করতে পারে।ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা বলেন, আমরা উপজেলার অপুষ্ট শিশুদেরকে শিক্ষা, চিকিৎসা ও খাদ্য পুষ্টিরসহ বাল্যবিবাহ নিরোধের উপরে কাজ করে থাকি।এ বিষয়ে আমরা সমাজের সর্ব স্তরের জনগণের সহায়তা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓