1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

উজিরপুরে চোর সন্দেহে গণপিটুনি নিহত ১,আহত -১

  • প্রকাশিত: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

নাজমুল হক মুন্না উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের দক্ষিণ বাহেরঘাট গ্রামে শনিবার রাতে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।অপর আরেক জনকে আশঙ্কা জনক অবস্থায় পুলিশ উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।নিহত ব্যক্তি একই এলাকা বাহেরঘাট ৯ নং ওয়ার্ডের নগেন হালদারের পুত্র সুমন হালদার (৩০)।গণপিটুনিতে আশঙ্কাজনক অবস্থায় ভক্ত বাড়ৈ(৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।উজিরপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।প্রত্যক্ষদর্শী স্বপন বাড়ৈ জানান,আমি রাতে অটো গাড়ির গ্যারেজে নিয়মিতভাবে পাহারা দিচ্ছিলাম এ সময় রাত ২.৩০ দিকে এলাকায় চিহ্নিত চোর দলের সক্রিয় সদস্য সুমন দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তখন আমি চিৎকার দিলে এলাকাবাসী তাদেরকে ধরে ফেলে, এ সময় উত্তেজিত জনতা গণধোলাই দেয় তাতে ঘটনাস্থলেই সুমন বাড়ৈ নিহত হন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদেরকে জানান উপজেলার বাহেরঘাট গ্রামের দক্ষিন বাহের ঘাট প্রাথমিক বিদ্যালয়ের পুর্বপাশে পাকা রাস্তার সাথে সুলতান বেপারীর অটোগাড়ির গ্যারেজর সুমন হালদার রাত ২.৩০ টার দিকে বেড়া ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলে আশেপাশের লোকজন ডাক – চিৎকার করে।এতে এলাকাবাসী সুমন হালদার ও ভক্ত বাড়ৈই কে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ সময় গণপিটুনির শিকার হয়ে সুমন হালদার ঘটনাস্থল নিহত হন ও ভক্ত বাড়ৈ কে আশঙ্কা জনগণ অবস্থা উদ্ধার করে স্বাস্থ্য কমপক্ষে ভর্তি করা হয়েছে।উজিপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ বলেন, গণপিটুনিতে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে, এ ঘটনায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓