1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পবিপ্রবিতে রাতভর অভিযানে ছাত্রলীগের নেতাদের রুম থেকে বিপুল মাদকদ্রব্য উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আবাসিক হল গুলোতে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।এতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।রবিবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খানের নেতৃত্বে শিক্ষকদের একটি টিম রাতভর এ অভিযান পরিচালনা করে। এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. জিল্লুর রহমান সহ আবাসিক হলের প্রভোস্টগণ উপস্থিত ছিলেন।এসময় ছাত্রলীগের নেতৃবৃন্দের রুমগুলো থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ লাঠিসোঁটা, রড ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।একইসাথে মাদক বেচাকেনার হিসাব সম্বলিত একটি ডায়েরিও উদ্ধার করা হয়।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই সারা দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও ক্যাম্পাস সংস্কারের দাবি ওঠে।এরই প্রেক্ষিতে ক্যাম্পাস গুলোর প্রশাসনে ব্যপক রদবদল হয়।অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো পবিপ্রবিতেও অভিযান পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে হলের বিভিন্ন কক্ষ থেকে উদ্ধার দেশীয় অস্ত্র, মাদকের যে ভয়াবহ বিস্তার লক্ষ করছি, এককথায় বলা যায় ছাত্র রাজনীতির এরকম চেহারা আগে কখনো দেখিনি।ভেতর বাইরের রাজনৈতিক যোগসূত্রে মাদক  ব্যবসায় ও সেবনের যে চিত্র আমরা দেখলাম, আমরা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে সত্যিই শঙ্কিত।ছাত্রছাত্রীদের ভবিষ্যত সুরক্ষায় আমরা মাদকের বিরুদ্ধে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓