1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

মঠবাড়িয়ায় বিএনপি নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল

  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধার ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।এঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।রোববার Jcd Sahadat Hosen (জেসিডি শাহাদাৎ হোসেন) নামে এক যুবক তার ফেসবুক আইডি থেকে বিএনপি নেতা জাকির হোসেনের ইয়াবা সেবনের একটি ছবি পোষ্ট করলে মূহুর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। বিএনপি নেতার এমন ছবি ফেসবুকে দেখে অনেকেই কমেন্টেসে তাকে দল থেকে বহিষ্কারের দাবী জানিয়েছেন।এছাড়া ওই নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সখ্যতার অভিযোগ রয়েছে।স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা জানান, গত কয়েকদিন ধরে তিনি টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের শেল্টার দিচ্ছেন। পালিয়ে যাওয়া আওয়ামীলীগ নেতাদের এলাকায় ফিরিয়ে  আনছেন।এব্যাপারে সাপলেজা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা জানান, রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য ছবিটি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।এব্যাপারে মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন দুলাল জানান, এগুলো দল পরিপন্থি কাজ।আমরা এঘটনার সমর্থন করিনা।পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক মোঃ আলমগীর হোসেন জানান, মাদক সেবনের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়।এছাড়া আওয়ামী লীগের সাথে সখ্যতার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓