1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড

স্কুলের অর্থ আত্মসাৎতের মামলায় প্রধান শিক্ষক মিজানুর রহমান জেলহাজতে

  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

অর্থ আত্মসাৎ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি পিরোজপুরের কাউখালী উপজেলার উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান ( ৪০) কে গ্রেফতার করেছে কাউখালী থানার পুলিশ।বুধবার (২১ আগস্ট) সকালে পুলিশ স্কুলের অফিস কক্ষ থেকে তাকে গ্রেফতার করে।পুলিশ দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।মামলা সূত্রে জানা যায়, উপজেলার উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের অর্থ আত্মসাৎতের অভিযোগে সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান বিভিন্ন ভুয়া বিল-ভাউচার তৈরি করে প্রতিষ্ঠানের লাখ লাখ টাকা আত্মসাৎ করেন।আত্মসাতের এ ঘটনায় ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্য রাজ্জাক তালুকদার বাদী হয়ে চলতি বছরের ৩০ মে অভিযুক্তের বিরুদ্ধে (সিআর মামলা নং-৫০/২০২৪, কাউখালী থানা, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত নং-০৪, পিরোজপুর) মামলা দায়ের করেন।আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা পিরোজপুরকে নির্দেশ প্রদান করে।জেলা গোয়েন্দা শাখা পিরোজপুরের পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ রেজাউল করিম রাজীব তদন্তে বাদীর আনীত অভিযোগের সত্যতা প্রমানিত হয়েছে বলে আদালতে প্রতিবেন দাখিল করেন।আদালত পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।মামলার প্রেক্ষিতে বুধবার সকালে তাকে ওই স্কুল সংলগ্ন রাস্তা থেকে গ্রেফতার করে পুলিশ।পরে দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, অর্থ আত্মসাৎ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মিজানুর রহমানকে বুধবার সকালে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓