1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পুলিশের গুলিতে নিহত মিজানের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক – সেতু

  • প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৩৪৫ বার পড়া হয়েছে

নাজমুল হক মুন্না ( উজিরপুর) বরিশাল প্রতিনিধি :

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের পূর্ব কেশবকাঠি গ্রামের মোঃ মিজানুর রহমানের কবর জিয়ারত করতে আসেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, তার সফর সঙ্গী ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রফিকুল ইসলাম রফিক ও মোঃ শামীম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাওন শিকদার,উপজেলা যুবদল নেতা কাজী মাহবুব আলম, উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃমাহাবুবু রহমান গোমস্তা ও সদস্য সচিব কাইয়ুম খান এর নেতৃত্বে একটি মোটরসাইকেল বহর নিয়ে ২৪ আগস্ট শনিবার বিকেল তিনটায় মরহুমের বাড়ির পারিবারিক কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন।এর পূর্বে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে জয়শ্রী সাজু ফিলিং স্টেশনে হাজার হাজার নেতাকর্মী উষ্ণ অভ্যর্থনা জানান।পরে কয়েক শত মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে প্রথমে শোলক ইউনিয়নের বাবরখানা গ্রামের প্রয়াত বিএনপি নেতা হাফিজুর রহমান পলাশের কবর জিয়ারত করেন।পলাশের কবর জিয়ারতের শেষে তিনি উপজেলা বরাকোঠা ইউনিয়নের পূর্ব কেশবকাঠি গ্রামের পুলিশের গুলিতে নিহত মিজানুর রহমানের কবর জিয়ারত করেন।কবর জিয়ারত শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিহত পরিবারের খোঁজখবর নেন ও মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓