1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

রাজাপুরে মারধর ও হত্যার হুমকিতে ১৫দিন ধরে মা-ছেলে বাড়িঘর ছাড়া

  • প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুরের আংগারিয়া গ্রামের প্রতিপক্ষের হামলা এবং অব্যাহত হুমকিতে ১৫দিন ধরে মা-ছেলে বাড়িঘর ছাড়া। এ ঘটনায় মৃত দুলাল মৃধার স্ত্রী মোসাঃ রিজিয়া বেগম বাদি হয়ে ঝালকাঠি আদালতে মামলা দায়ের করেছেন। গতকাল বিকেলে রাজাপুর সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলনে রিজিয়া বেগম অভিযোগ করে তিনি জানান, গত ১৪ আগষ্ট রাত সাড়ে ১০টায় বাড়িতে আসার পথে সত্যনগর স্ট্যান্ডে তার ছেলে রাজু মৃধার পথরোধ করে আসামী মোঃ নাহিদ মৃধা, মোঃ তানভির মৃধা, মোসাঃ নাহার আক্তার, মোঃ হেলাল আকন, মোঃ নজরুল, মোঃ হিরু আকন, মোঃ লোকমান পূর্ব বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি ভাবে মারধর করে। ছেলের বাম চোখের উপর মারাত্মক রক্তাক্ত জখম হয় এবং তার দৃষ্টিশক্তি হারিয়ে মাটিতে লুটিয়ে পরলে ছেলের পকেটে থাকা নগদ ১৮ হাজার ৫শ টাকা নিয়া যায়। পরে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া ভর্তি করিলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার্ড করেন। বর্তমানে ছেলে যেখানে চিকিৎসারত আছে। এবিষয়ে রাজাপুর থানায় অভিযোগ দিতে আসলে পুলিশ আমার অভিযোগ নেয়নি। পরে ঝালকাঠি আদালতে অভিযোগ দায়ের করেছি। অভিযুক্তরা মামলার খবরে আত্মগোপনে থাকায় তাদের মতামত নেয়া সম্ভব হয়নি। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓