1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
না ফেরার পথে চলে গেলে সাবেক মেয়র শামীমুল ইসলাম ছানা বগুড়া-৬ উপনির্বাচনে আলোচনায় জুবাইদা জাইমা ও শর্মিলা মুন্সীগঞ্জে ভাষা দিবসের আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পিরোজপুরে ভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কাউখালীতে ভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নেছারাবাদে একুশের প্রথম প্রহরে অনুপস্থিতি: শহীদ মিনারে না গিয়ে বিতর্কে জামায়াত নাজিরপুরে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান একুশ বাঙালির মায়ের ভাষা রক্ষার সূচনা – ইলিয়াস হোসেন মাঝি গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব… গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

ইন্দুরকানীতে আমার দেশ পত্রিকা প্রকাশের দাবীতে মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:-

পিরোজপুরের ইন্দুরকানীতে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহামুদুর রহমানের বিরুদ্ধে আওয়ামী সরকারের দেওয়া মিথ্যা মামলার রায় বাতিল ও প্রেস খুলে দিয়ে পত্রিকা দ্রুত প্রকাশের দাবীতে মানববন্ধন করা হয়েছে।রোববার (১ সেপ্টেম্বর) সকালে দৈনিক আমার দেশ পরিবারের উদ্যোগে ও আমার দেশ পত্রিকার ইন্দুরকানি উপজেলা প্রতিনিধি মোঃ শাহিদুল ইসলামের সঞ্চালনায় রুপালী ব্যাংকের সামনে বিভিন্ন পেশার মানুষ নিয়ে এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য রাখেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, যুগ্ম আহবায়ক ও প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইন, যুগ্ম আহবায়ক মোস্তান হাফিজ, শিক্ষক প্রতিনিধি মোঃ হেলাল উদ্দিন গাজী, নেছার উদ্দিন, এম আহসানুল ছগির, মোঃ আরিফুজ্জামান, যুবদলের সদস্য সচিব খায়রুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক আল আমিন হোসেন, সদস্য সচিব সাদিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল রানা প্রমুখ।বক্তারা বলেন, স্বৈরাচারি সরকারের অন্যায়ের প্রতিবাদকারী ড. মাহমুদুর রহমানকে কুষ্টিয়া আদালত প্রাঙ্গনে স্বৈরাচার হাসিনার লালিতলীগ দিয়ে হামলা করে রক্তাক্ত করেছিলো।সেই হামলাকারীদের বিচার করা সহ মাহামুদুর রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রুত প্রেস খুলে দিয়ে পত্রিকা প্রকাশের দাবী জানাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓