1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

পিরোজপুরে স্টুডেন্টস্ সোসাইটির আত্মপ্রকাশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

‘স্টুডেন্টস্ সোসাইটিতে যোগ দিন, জনতার অধিকার প্রতিষ্ঠায় অংশগ্রহণ করুন’ এই প্রতিপাদ্যে পিরোজপুরে আত্মপ্রকাশ করেছে অরাজনৈতিক সংগঠন স্টুডেন্টস্ সোসাইটি। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে পিরোজপুর প্রেস ক্লাবের সভা কক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, অরাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্টুডেন্টস্ সোসাইটি পিরোজপুর একটি সামাজিক স্বেচ্ছাসেবকমূলক সেবা প্রতিষ্ঠান। সকল সামাজিক আন্দোলনে অংশগ্রহন, সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সামাজিক অসংগতি দূরীকরণ, ন্যায় প্রতিষ্ঠা এবং বৈষম্যের প্রতিকার এ সংগঠনের মূল লক্ষ্য।মোঃ মিরাজ খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ জুয়েল আহমেদ, মোঃ সোহেল তাজ, কামরুল হাসান, মোঃ ইব্রাহিম এবং মেহেরিন জুই প্রমুখ।মোঃ রকিক হাসান, মোসাঃ জান্নাত জুই এবং ফাতিমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভা শেষে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে মিরাজ আহমেদকে সভাপতি এবং জুয়েল আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়।কমিটি অন্যদের মধ্যে সহ-সভাপতি তাপসিন তপু, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিলুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মো: রাকিব, নারী বিষয়ক সম্পাদক রুমি আক্তার, প্রচার সম্পাদক মুন আহমেদ, দপ্তর সম্পাদক ফাতিমা, সহ দপ্তর সম্পাদক মেহেরিন জুই,প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓