1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ভারতীয় আগ্রাসন ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগসহ সকল অপশক্তির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

হই হই রই রই, ছাত্রলীগ গেলি কই;ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, গুড়িয়ে দাও,সীমান্তে মানুষ মরে,বিজিবি কি করে স্লোগানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ভারতীয় আগ্রাসন, ছাত্রলীগসহ সকল অপশক্তির প্রত্যাবর্তনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং ছাত্রজনতা গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় জুমার নামাজের পর পবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক পদক্ষিণ করে ছাত্রশিক্ষক মিলনায়তনের সামনে এসে শেষ হয়।বিক্ষোভ মিছিল পরবর্তী আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মো: আশরাফুল ইসলাম নোমানীর সঞ্চালনায় জাহিদুল ইসলাম জাহিদ, জাভেদ রহমান অঙ্কন,আব্দুল আজিজ এবং মো: ফরিদুল ইসলাম বক্তব্য প্রদান করেন।বিক্ষোভ মিছিলে শতাধিক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

হাফেজ মো: ফরিদুল ইসলাম বক্তব্য প্রদান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এসময় তিনি বলেন,সৈরাচারের পতনের পর আমরা আয়নাঘর দেখছি,গুম,খুনের ঘটনা সামনে আসতে শুরু করছে।এখন আমরা বুঝতে পারছি, হাসিনা কত বড় সৈরাচার শাসক ছিল। আমরা ১৬ বছরের জুলুম, নির্যাতন, আগ্রাসন ভুলে গেলে চলবে না। ফ্যাসিবাদের দালাল ছাত্রলীগ যেরূপেই আসুক না কেন আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓