1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মঠবাড়িয়ায় বিচারককে হুমকি দিয়ে জেল খাটা মাহমুদ কাজী ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে

  • প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারককে হুমকি দিয়ে প্রায় ১১ মাস জেল খাটা সেই মাহমুদ কাজী ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে গেছেন। সোমবার (৯সেপ্টেম্বর) ব‌রিশাল সাইবার আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ  আদালত জামিন না মঞ্জুর করে মাহমুদ কাজীকে কারাগারের পাঠানো আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সাইবার ট্রাইবুনালের বেঞ্চ সহকারি নাজমুল হোসেন। আদালত সূত্রে জানাগেছে, মঠবাড়িয়ার দেবত্র গ্রামের সালমা আক্তার নামে এক নারী ২০২৩ সালে মাহমুদ কাজীসহ ৫ জনের নামে বরিশাল সাইবার আদালতে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে মঠবাড়িয়া থানার ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দেন। থানা পুলিশ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন পাওয়ার পর আদালত মাহমুদ কাজীসহ ওই মামলার অন্যান্য আসামিদের প্রতি সমন জারি করেন। সোমবার ধার্য তারিখে মাহমুদ কাজী, আলকাজ ও চম্পা বেগম আদালতে জামিনের আবেদন করেন। বিজ্ঞ আদালত আলকাজ ও চম্পা বেগমের জামিন মঞ্জুর করেন এবং মাহমুদ কাজীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓