1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পবিপ্রবির নতুন পরিবহন কর্মকর্তা অধ্যাপক ড. মোঃ কামাল হোসেন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন পরিবহন কর্মকর্তা হলেন কৃষি অনুষদের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ কামাল হোসেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেনের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানান হয়।অফিস আদেশে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিবহন কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেনের পরিবর্তে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ কামাল হোসেনকে পরিবহন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। এ দায়িত্ব পালন সূত্রে তিনি প্রচলিত বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। কর্তৃপক্ষ যে কোন সময় এ আদেশ সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন। একই সাথে অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেনকে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর বলে বিবেচিত হবে।পরিবহন কর্মকর্তা অধ্যাপক ড. মোঃ কামাল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য পরিবহন শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলেই পরিবহন সুবিধা গ্রহণ করে থাকে। আমি চেষ্টা করবো পরিবহন শাখাকে সকল প্রকার অনিয়মের ঊর্ধ্বে রেখে সুষ্ঠুভাবে সেবা প্রদান করতে। সকলের সহযোগিতার মাধ্যমে এই শাখা সমৃদ্ধ হবে আশা করি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓