1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সোহাগ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সোহাগ সিকদারকে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। আটককৃত মোঃ সোহাগ সিকদার (৩৫) পিরোজপুর পৌরসভার কুমারখালী এলাকার মোঃ শাহাদাত হোসেন সিকদারের ছেলে।বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার নামাজপুর এলাকা থেকে বরিশাল র‍্যাব ৮ এর একটি দল সোহাগকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, একাধিক মামলার আসামি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ শিকদারকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।সোহাগ সিকদার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামা অনুযায়ী তার বিরুদ্ধে ১৪ টি ফৌজদারি মামলা রয়েছে যেগুলো আদালতে বিচারাধীন এবং সে ছয়টি মামলা থেকে অব্যাহতি পেয়েছে। সবগুলো মামলাই ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে দায়ের করা হয়েছিল।পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান র‍্যাব এখনো আটককৃত সোহাগকে পুলিশের কাছে হস্তান্তর করেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓