1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

পবিপ্রবিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকদের সাথে উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের মতবিনিময়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন , পবিপ্রবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পবিপ্রবি’র মূল ক্যাম্পাসে যোগদানের পর দাপ্তরিক কার্যক্রম শুরুর প্রথম দিনেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট,রেজিস্ট্রার, প্রক্টর, কর্মকর্তা, কর্মচারী এবং সাংবাদিকদের সঙ্গে আগামী দিনের কর্মপন্থা নিয়ে নিজ কার্যালয়ে মতবিনিময় করেন।মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে পবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে শিক্ষাক্ষেত্রে যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে সেগুলো অতিসত্ত্বর স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনাই হবে প্রথম চ্যালেঞ্জ। তিনি অতীতে এ বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট বিভিন্ন অনিয়ম-দূর্নীতি অনুসন্ধানে একটি তদন্ত কমিশন গঠন করবেন বলে জানান। এছাড়াও তিনি পবিপ্রবি’র মেধাবী শিক্ষার্থী দেবাশীষ ভালো ফলাফল নিয়েও শিক্ষক হতে না পারায় আত্মহত্যার বিষয়টির পুনরাবৃত্তি দেখতে চান না বলেও সাংবাদিকদের জানান।এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সকাল ১০টায় পৌছালে জরুরি, প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহানসহ প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, প্রক্টর এবং কর্মকর্তা, কর্মচারীরা তাকে স্বাগত জানান। উল্লেখ্য, বুধবার (২৫ সেপ্টেম্বর) মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এর আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা) মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓