1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

মুন্সীগঞ্জ সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অতর্কিত হামলায় আহত-৫

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক৷ :

মুন্সিগঞ্জে সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অতর্কিত হামলায় ৫ জন আহত হয়েছে উপজেলার বাসাইল ইউনিয়নের পূর্ব ব্রজেরহাটি এলাকায় বিকালে এই ঘটনা ঘটে।আহতরা হলেন,আলমগীর শেখ-(৫০)পিতা: মৃত তছুর আলী শেখ, মুন্না শেখ(৩৫)পিতা: মৃত নান্নু শেখ,আমান শিকদার (২৮)পিতা: মোশারফ শিকদার, লিমা বেগম (৪৫)স্বামী: আলমগীর শেখ,আন্নী বেগম (৪৫) স্বামী: মোশাররফ শিকদার।সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বাসাইল ইউনিয়নের পূর্ব ব্রজেরহাটি শেখ পাড়া এলাকায় ওয়ারিশ সম্পদ-কে কেন্দ্র করে দীর্ঘ দিন হাফিজ গ্রুপের সাথে আলমগীর গ্রুপের বিরোধ চলে আসছে।পূর্বের বিরোধকে কেন্দ্র করে হাফিজ গ্রুপ অতর্কিত হামলা চালায় আলমগীর ও তার লোকজনের উপর।এতে করে আলমগীরসহ ৫ জন গুরুতর আহত হয়।প্রত্যক্ষদর্শীরা বলেন, হাফিজ ও জুবরাজ এর নেতৃত্বে বহিরাগত লোক নিয়ে আলমগীর ও তার পরিবারের উপর যে হামলাটি করা হয়েছে তা মেনে নেওয়ার মতো না। জমি-জমা নিয়ে তাদের মধ্যে সমস্যা রয়েছে। কিন্তু এভাবে মারামারি করার মতো কিছু হয়নি। গ্রাম্য পঞ্চায়েতে এ বিষয়টি নিয়ে বেশ কয়েকবার বসা হয়েছে  হাফিজ তার বহিরাগত লোকজনের প্রভাব দেখিয়ে গ্রাম্য পঞ্চায়েত কে অবমাননা করে এবং আজকের এই ঘটনা ঘটায়।আলমগীর শেখ এর ভাগিনা মোসতাক বলেন,জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের সাথে পূর্বে থেকেই একটা বিরোধ চলে আসছে। কিন্তু ইদানিং তাদের সাথে আমাদের কোন প্রকার নতুন কোন ঝামেলা হয়নি যে তারা এই কাজটি করবে। আক্কাস শেখ এর বড় ছেলে হাফিজের নেতৃত্বে জুবরাজ শেখ(৩৪) পিতা: জসিম শেখ, টুটুল শেখ(২৭) পিতা: জসিম শেখ, সোহান শেখ(২৫) পিতা: আনিছ শেখসহ বহিরাগত ১০/১৫ জন হাতে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হঠাত করে আমার মামার বাড়িতে প্রবেশ করেই মারধর শুরু করে। মামা বাড়ির চিৎকার চেচামেচি শুনে আমার বড় ভাই মুন্না আমার খালাতো ভাই আমান ও আমার খালা আন্নি সে বাসায় গেলে তাদেরকে ও বেধড়ক  মারধর করে।পরে এলাকা থেকে থানায় কল দিলে পুলিশ তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।এবিষয় সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓