1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

মানিকগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে ২ নারী গার্মেন্টসকর্মীর মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় বোয়ালী ব্রিজ এলাকায় মানিকগঞ্জগামী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই বাসে থাকা অধিকাংশ যাত্রী।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শিবালয় উপজেলার বোয়ালী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম বলেন, দুর্ঘটনা কবলিত গার্মেন্টসকর্মীবাহী বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আর ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা গেছে।তবে হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। হতাহতদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ও স্থানীয়রা কাজ করেছে বলে তিনি জানান।শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের কত্যর্বরত চিকিৎসক শাম্মী আক্তার বলেন, দুর্ঘটনায় আহত অন্তত ২০ জনকে আমরা চিকিৎসা দিয়েছি। তবে আহতের সংখ্যা আরও বেশি হতে পারে। আর হাসপাতালে আনার আগেই দুইজন গার্মেন্টসকর্মী মারা গেছেন বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓