1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

কাউখালীতে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে এলাকার হতদরিদ্রদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় তিন শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহন করেন।ঢাকার পঙ্গু হাসপাতালে অধ্যাপক ডা. রফিকুল কবির লাভলুর সার্বিক তত্বাবধানে দুই জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন।মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জলিল আহম্মেদ, কাউখালী বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিঞা, উপজেলা বিএনপির সদস্য শাহ ইমরান ফারুক, মঞ্জরুল কবির পেয়ারু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্র দলের সদস্য সচিব শোয়াইব সিদ্দিকী প্রমুখ।ফ্রি মেডিকেল টিমের প্রধান ডা. রফিকুল কবির লাভলু বলেন, এলাকায়র হতদরিদ্রদের চিকিৎসা সেবার কথা বিবেচনা করে কাউখালী উপজেলা বিএনপির সাথে আলোচনা করে আমরা মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ উপকৃত হয়েছে। আমাদের এই ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓