1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পবিপ্রবিতে এমএলএসএসদের জাতীয় শুদ্ধাচার কৌশল প্রশিক্ষণ

  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স সেলের (আইকিউএসি) উদ্দ্যোগে এমএলএসএসদের নিয়ে দিনব্যাপী জাতীয় শুদ্ধাচার কৌশল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ সেপ্টেম্বর) পবিপ্রবির কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে সকাল ১০টায় উক্ত প্রশিক্ষণ শুরু হয়।আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ ইখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. এসএম. হেমায়েত জাহান, আইকিউএসি অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. আব্দুল মাসুদ এবং প্রশিক্ষক হিসেবে ল অ্যান্ড ল্যাণ্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক মোঃ আব্দুল লতিফ ও অ্যানিমেল সায়েন্স এণ্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের অধ্যাপক ড. মোঃ মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ ইখতিয়ার উদ্দিন বলেন, রাষ্ট্র থেকে শুরু করে যেকোনো প্রতিষ্ঠান সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য সততা এবং শুদ্ধাচার অত্যন্ত গুরুত্বপূর্ণ।বিশেষ অতিথি হিসেবে রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. এসএম. হেমায়েত জাহান বলেন, আমরা শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি, আমরা চাই না আমাদের এই দেশ আর কোনো অনিয়ম,দুর্নীতির সম্মুখীন হতে, চাই এই দেশকে সুন্দরভাবে গড়তে।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, আমরা ধর্মকে কেন্দ্র করে চারপাশে সকল কাজকে সেট করবো। ধর্ম আমাদের সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করবে।আমরা সকলে নিজের কাজ নিজে করবো, তাহলে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে গড়তে পারবো।আমরা যদি সকলেই সকলের কাজটা সঠিকভাবে করি তাহলে আমাদের আর কোনো কাজই বাকি থাকে না।আমরা আমাদের পরিবারকে সময় দেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓