1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার

নলছিটিতে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যৌথ কর্মীসভা

  • প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

রাজীব কুমার মালো নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে নাচনমহল বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না।নাচনমহল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মঞ্জুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু, রেজওয়ানুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইদুল কবির রানা, যুগ্ম আহ্বায়ক মাহফুজ দেওয়ান, স্বেচ্ছাসেবক দলনেতা তরিকুল ইসলাম, মিন্টু হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা, রাসেল হাওলাদার,মিরাজ তালুকদার,উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সুজন খান, পৌর ছাত্রদলের সদস্যসচিব সাব্বির আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মেদ, নলছিটি কলেজ আহ্বায়ক রাকিব গাজী, নাচনমহল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা।প্রধান অতিথির বক্তব্যে তৌহিদ আলম মান্না বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে বিএনপি সব ধরনের সহযোগিতা করে আসছে। অবশ্যই তাদের নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করে দেশ সংস্কার করা উচিত। এই সময়টুকো দলের নেতাকর্মীদের ধৈর্য্য ধরে কাজ চালিয়ে যেতে হবে। ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই, তারা বিএনপি ও বর্তমান সরকারের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। তাদের সকল ষড়যন্ত্র দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে রুখে দিতে হবে। যতদিন পর্যন্ত বিএনপি ক্ষমতায় না আসে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓