1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আওয়ামীলীগ আবার কোন নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে–মোতাহার হোসেন

  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি

আওয়ামীলীগের কেউ ত্রান বা কোন দিবসকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন তালুকদার। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় ফুলপুর বাসস্ট্যান্ডে ঘাস ফড়িং রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে মোতাহার হোসেন তালুকদার বলেন, ফুলপুরে মামলার আসামী আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুড়ে বেড়ালেও পুলিশ গ্রেফতার করছেনা। বুধবার আওয়ামী লীগের নেতা ব্যারিস্টার আবুল কালাম আজাদের নেতৃত্বে আওয়ামী লীগের কিছু নেতা একত্রিত হয়ে প্রকাশ্যে প্রচারণা চালিয়েছে। সেখানে হত্যাসহ অন্য মামলার আসামীও ছিলো। আসামীরা কেন এবং কিভাবে প্রকাশ্যে ঘুরাঘুরি করছে তা সাংবাদিকদের মাধ্যমে ফুলপুর থানার ওসি’র কাছে প্রশ্ন রাখেন বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার। আওয়ামী লীগের নামধারী নেতার বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা সহ্য করা হবেনা উল্লেখ করে অবিলম্বে পতিত সৈরাচার হাসিনার দোসরদের গ্রেফতার করাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদাত্ত আহবান জানান মোতাহার হোসেন তালুকদার।সাংবাদিক সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, জেলা কৃষকদল নেতা ওয়াজেদুল ইসলামসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓