1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পবিপ্রবিতে মাদক সরবরাহকালে তিন মাদকব্যবসায়ীকে পুলিশে হস্তান্তর

  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মাদক সরবরাহকালে বহিরাগত তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পবিপ্রবির শের-ই-বাংলা হল-১ এ মাদক সরবরাহকালে তাদেরকে হাতেনাতে আটক করা হয়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খানের নেতৃত্বে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমানসহ একটি টিম হল পরিদর্শনকালে শের-ই-বাংলা হল-১ এ গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বহিরাগত তিন মাদক ব্যবসায়ীকে মাদক সরবরাহকালে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন বামদিক থেকে দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিসার মোঃ নাজমুল হুদা(২৬), মোঃ হাসান সর্দার(২৪) এবং মোঃ আবু বকর (২৫)। পরবর্তীতে রাত ১১টা ৩০ মিনিটে দুমকি থানা পুলিশের নিকট তাদরকে সোপর্দ করা হয়।এই বিষয়ে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, মাদকের বিষয়ে কোন ছাড় দেয়া হবেনা। মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে প্রয়োজনীয় সবকিছুই করা হবে। ক্যাম্পাসের ভেতরে মাদক সেবন, কেনা-বেচা বন্ধে তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓