1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

মঠবাড়িয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক সহ আটক ৪

  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক সহ ৪ সন্ত্রাসীকে আটক করেছেন যৌথবাহিনী। শুক্রবার (১১অক্টোবর) রাতে উপজেলার ধানীসাফা ইউনিয়নের বাদুরগাছা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক সহ ওই মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন অস্ত্র ও মাদক সহ ৪ জনের আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন শুক্রবার গভীর রাতে বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে দেশীয় দাঁড়ালো রাম দা, ১টি চা পাতি, ১টি চাইনিজ কুড়াল, ১৩৫ পিচ ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ৮টি চোরাই মোবাইল, ১টি ক্যামেরা সহ নগদ ১৫ হাজার ৯শত টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক ও অবৈধ অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।আটককৃতরা হচ্ছে- ওই গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে মো. হাফিজুর রহমান হাসিব, একই এলাকার নাসির শিকদারের ছেলে নাজমুল শিকদার ওরফে কালিয়া, মোঃ কুদ্দুস মুন্সির ছেলে মো. ফাহাদ, রিপন হাওলাদারের ছেলে মো. তৌহিদুল ইসলাম। এদের মধ্যে হাফিজুর রহমান ৩টি, নাজমুল শিকদার ২টি হত্যা মামলা সহ ৭টি পৃথক মামলার আসামী। এ ছাড়া অন্যরাও স্থানীয় তালিকা ভূক্ত মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসী।মঠবাড়িয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের মঠবাড়িয়া সেনা ক্যাম্প-এ প্রাথমিক জিজ্ঞাসা শেষে মঠবাড়িয়া থানাতে উদ্ধারকৃত সামগ্রীসহ হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓