1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

মঠবাড়িয়ায় বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা : ২০ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পূর্ব শত্রæতার জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় বাবার চোখের সামনে ছেলে জয়নাল (২৩) কে ধারালা অস্ত্র দিয়ে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে নদীতে ফেলে দেয়ার ঘটনায় মামলা হয়েছে। নিহতের বাবা সোহরাব মৃধা ১০ অক্টোবর পাশ^বর্তী বাগেরহাট জেলার শরণখোলা থানায় মামলা করেছেন বলে শনিবার (১২ অক্টোবর) দুপুরে স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেন। সোহরাব মৃধা উপজেলার সাপলেজা ইউনিয়নের তাফাল বাড়িয়া গ্রামের মৃত রুস্তুম আলী মৃধার ছেলে।আসামীরা হলো- ওই তাফাল বাড়িয়া গ্রামের ছোহরাব মাতুব্বরের ছেলে আল আমিন (২৫), জাহাঙ্গীর (৪৫), আলম (৩৫), সোবাহান (৪৮), মৃত. সাদিমান হাওলাদারের ছেলে শাহজাহান (৫১), ইন্দুরকানী সদর গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের ছেলে রাসেল (২১), রুবেল (২১), ছোবাহন মাতুব্বরের ছেলে মনির (২৩), পাথরঘাটা উপজেলার দক্ষিণ কাঠালতলী গ্রামের মৃত. মজিদ মিয়ার ছেলে মঞ্জু (৩০), মৃত নূর মোহাম্মদ জমাদ্দারের ছেলে খলিল (৪৫), চরদুয়ানী গ্রামের মৃত, আসমত আলী খানের ছেলে কাশেম খা (৪৫) এবং অজ্ঞাত ৯ জন।মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর শুক্রবার দুপুরে সুন্দরবন এলাকায় মাছ ধরার জন্য সোহরাব মৃধা এবং তার বড় ছেলে জয়নাল, মেঝ ছেলে সোহেল ও মাঝি সালাম খান ট্রলার যোগে বাড়ি থেকে রওনা হন। পাথরঘাটা উপজেলার চরদুয়াণী বাজার থেকে রাতে ট্রলারে বরফ বোঝাই করে শরণখোলা থানাধীন কস্তুরা খালে রাত ৩ টার দিকে নোঙ্গর করেন। ৫ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৫ টার দিকে প্রতিপক্ষ সোহরাব মাতুব্বরের ছেলে আল আমীন ও জাহাঙ্গীর এর নেতৃত্বে ২০ জনের একটি দল ৪ টি ট্রলার যোগে এসে তাদের ট্রালার ঘেরাও করে গালমন্দ শুরু করে। জয়নাল শোয়ার রুম থেকে বেড়িয়ে সামনে বেড় হওয়ার সাথে-সাথে পূর্ব পরিকল্পণা অনুয়ায়ী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জয়নাল নদীতে ফেলে দেয়। এসময় সোহরাব মৃধা, ছেলে জয়নালকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও হামলা চালানোর চেষ্টা করলে সে নদীতে ঝাপ দিয়ে প্রাণে বেঁচে যায়। ৬ অক্টোবর রোববার সন্ধার দিকে ওই নদী থেকে নিহত জয়নালের ভাসমান লাশ উদ্ধার করে রাত সাড়ে ৩ টার দিকে মঠবাড়িয়া থানায় নিয়ে আসা হয়।মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন নিহত জয়নালের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শরণখোলা থানার আওতায় হওয়ায়, নিহতের পরিবারকে শরণখোলা থানায় মামলা করার পরামর্শ দেয়া হয়েছে।শরণখোলা থানার ওসি এএইচ এম কামরুজ্জামান খান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি যেহেতু নদীর মধ্যে, তাই নৌ-পুলিশকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। আশা করি শিঘ্রই আসামী গ্রেপ্তার করতে সক্ষম হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓