1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

নলছিটির কুমারখালি সংলগ্ন মরানদী জেলেদের জন্য উন্মুক্ত ও তাদের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

রাজীব কুমার মালো নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠি নলছিটি উপজেলার কুমারখালি মরা নদী রক্ষা এবং জেলেদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে।১৬ অক্টোবর সকালে ১০টায় নলছিটি- বরিশাল-সড়কের দপদপিয়া ইউনিয়নের কুমারখালী এলাকায় এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে কৃষক, জেলে, সমাজকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণকরেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ জাকির হোসেন, মো. দেলোয়ার সরদার, নাসির সরদার, শহিদুল ইসলাম সুমন প্রমুখ।বক্তারা বলেন, প্রভাবশালী একটি মহল সুগন্ধা নদী সংলগ্ন কুমারখালি মরা নদী ২০১৮ সালের ১৪ এপ্রিল থেকে ১০ বছরের জন্য লিজ নিয়ে তাদের দখলে নিয়েছে এবং পাার্শ্ববর্তী সুগন্ধা নদীর সঙ্গে সংযুক্ত খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছে। এতে মরা নদীর সঙ্গে সংযোগ খালে জোয়ার-ভাটার প্রবাহ না থাকায় খালের পানি নষ্ট হয়ে পরিবেশ দূষিত হচ্ছে। কাগজে কলমে ১০৯ একর জলাভমি লিজ নিলেও ওই মহলটি ৩২০ একর জমি তাদের দখলে রেখেছে। নদী তীরবর্তী ৪টি গ্রামের সাধারণ মানুষ ও জেলেদেরকে ওই নদী ব্যবহার করতে দেওয়া হয় না। ফলে ওই এলাকার মানুষদের চরম দুর্ভোগে পড়ছেন। পাশাপাশি কৃষকরা তাদের জমি ঠিকভাবে চাষাবাদ করতে পারছেন না। এছাড়াও ওই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করা জেলে পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছেন। বিগত সরকারের আমলে ওই মহলটি ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় এলাকার মানুষকে ভয়ভীতি দেখিয়ে এবং মিথ্যা মামলা দিয়ে হযরানি করাসহ তাদের মুখ বন্ধ রাখতে বাধ্য করেছে। সম্প্রতি এলাকাবাসী তাদের এ জবর দখলের প্রতিবাদ করলে ফের ওই মহলটি এলাকার ১২ জনকে আসামী করে ঝালকাঠির (নলছিটি)সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ৩ সেপ্টেম্বর,২০২৪ একটি মিথ্যা মামলা দায়ের করে।এলাকাবাসী কুমারখালি মরা নদী রক্ষায় লিজ বাতিল করে এলাকাবাসীর জন্য জলাশয়টি উন্মুক্ত করাসহ তাদের বিরুদ্ধে দায়ের মিথ্যা মামলা প্রতাহারেদ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓