1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মঠবাড়িয়ায় যুবদল নেতার বিরুদ্ধে অর্ধ কোটি টাকা মূল্যের দোকান দখলের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর যুবদলের প্রভাবশালী নেতা আবু মাস্টার ও তার দলবলের বিরুদ্ধে প্রবাসির প্রায় অর্ধ কোটি টাকা মূলের দোকান ঘর দখলের অভিযোগ পাওয়া গেছে। ওই দোকান ঘর দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় ভূক্তভোগী পরিবারের সদস্যরা পৌর শহরের আরামবাগ একটি বাসায় শনিবার (১৯ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।লিখিত বক্তব্যে সৌদি প্রবাসি মামুন জমাদ্দারের স্ত্রী কানিজ ফাতিমা (মিশু) বলেন, মঠবাড়িয়া পৌরসভাস্থ দক্ষিন মিঠাখালী ০৩নং ওয়ার্ডে মৌজা- দক্ষিন মিঠাখালী জেএল নং-৩৭ এস এ খতিয়ান নং-৯১৬ এসএ দাগ- ৩৪,৩৫ এর ১৭৬ নং হোল্ডিং নম্বর বাড়িটি তার শ^শুরের ক্রয়কৃত। ওই বাড়িতে এক যুগের বেশী সময় ধরে তিনি সন্তানাদি নিয়ে বসবাস করেন। এছাড়া ওই হোল্ডিংয়ের সামনে সরকারি ওয়াপদার ঢালে চার সাটার বিশিষ্ট একটি সেমিপাঁকা দোকান ঘর তুলে ভাড়া দিয়ে আসছিলেন। গত ০৫ আগস্ট‘২৪ হাসিনা সরকার পতনের পরের দিন একই এলাকার বাসিন্দা আব্দুল আজিজ হাওলাদার এর ছেলে কামাল হোসেন ও পৌর পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক স্থানীয় প্রভাবশালী নেতা আবু মাস্টার তাদের দলবল নিয়ে জোর পূর্বক জবর দখল করে নেয়। বর্তমানে কামাল হোসেন ওই দোকান ঘরে দখলে ব্যবসা পরিচালনা করছেন। এ ঘটনায় স্থানীয় সেনা ক্যাম্পে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাননি।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রবাসি মামুনের বোনাই জাহাঙ্গীর আলম তুহিন, বড় ভাবী রাজিয়া বেগমসহ ভূক্তভোগী পরিবারের বিভিন্ন সদস্য বৃন্দ।এ ব্যাপারে পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নেতা আবু মাস্টার বলেন, ওই সম্পত্তি আমাদের পৈত্রিক রেকর্ডিও। আমাদের অংশটুকু আমরা দখলে নিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓