1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

পবিপ্রবি রোভার স্কাউটের সম্পাদক অধ্যাপক ড. জিল্লুর রহমান 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের কমিটি গঠন করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ল্যাংগুয়েজ এন্ড কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান কে কমিটিতে সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।মঙ্গলবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এসএম. হেমায়েত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে উক্ত তথ্য জানানো হয়।অফিস আদেশে বলা হয়, পবিপ্রবি রোভার ও গার্ল ইন রোভার স্কাউট কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ স্কাউটস এর ২৩৪ (ক) ধারা অনুযায়ী ১২ সদস্যবিশিষ্ট গ্রুপ কমিটি গঠন করা হলো।সংশ্লিষ্ট কমিটি রোভার স্কাউটের বিধি অনুযায়ী যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন। এ আদেশবলে পূর্বে এ সংক্রান্ত সকল আদেশ বাতিল বলে গণ্য হবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সভাপতি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, সহ- সভাপতি পবিপ্রবির উপ-উপাচার্য ও ট্রেজারার,কোষাধ্যক্ষ ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম এবং সদস্য অধ্যাপক ড. মো: আবুইউসুফ, অধ্যাপক ড. খোকন হোসেন, অধ্যাপক ড. এ.বি.এম. সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক মাওয়া সিদ্দিকা, ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ জাহিদ আল মামুন, ডেপুটি রেজিস্ট্রার মোঃ আরিফুর রহমান ও ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ আবু হানিফ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓