1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

জুলাই বিপ্লবে নিহত হৃদয় তাড়ুয়ার বোনকে পবিপ্রবিতে চাকরির নিয়োগপত্র প্রদান 

  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে  নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় তাড়ুয়ার বোন নিতু রানী তাড়ুয়াকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়েছে। 
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১২ টায়  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে  উপাচার্য কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম উক্ত নিয়োগপত্র প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, অধ্যাপক ড. খোকন হোসেন, অধ্যাপক ড. আতিকুর রহমান, অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম,সহযোগী অধ্যাপক আব্দুর রহিম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ হৃদয়ের বাবা রতন চন্দ্র তাড়ুয়া, মা অর্চনা রানী, বোন নিতু রানী ও বোনজামাই।হৃদয়ের বাবা রতন চন্দ্র তাড়ুয়া বলেন,আমাদের চলার কিছুই ছিলো না বিশ্ববিদ্যালয়ের প্রতি আমরা কৃতজ্ঞ,এই চাকরির মাধ্যমে আমরা উপকৃত হলাম।বোন নিতু রানী বলেন,এটা আমার চাকরি না এটা হৃদয়ের চাকরি, আমাদের পরিবারের জন্য খুবই উপকার হলো।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, আজ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবের গণঅভ্যুত্থানের এক শহীদের পরিবারের পাশে দাঁড়ানোর সৌভাগ্য হয়েছে। এটি শুধু রাষ্ট্রের দায়বদ্ধতা না সকল শহীদের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা কাজটি করেছি।আপাতত তাকে অস্থায়ীভাবে যোগদানের  নিয়োগপত্র প্রদান করা হলো,পরবর্তীতে ইউজিসির অনুমোদনসহ যাবতীয় প্রক্রিয়া শেষে তাকে স্থায়ী করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓