1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার নিয়োগ

  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন,পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রো-ভাইস চ্যান্সেলর পদে প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান কে এবং ট্রেজারার পদে প্রফেসর মোঃ আব্দুল লতিফ কে নিয়োগের আদেশ জারি করা হয়েছে।রবিবার (২৭ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেম স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানান হয়।প্রজ্ঞাপন অনুযায়ী,মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৩ (১) ধারা অনুযায়ী কীটবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানকে প্রো-ভাইস চ্যান্সেলর এবং জিনতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর মোঃ আব্দুল লতিফকে ট্রেজারার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। উভয় নিয়োগের মেয়াদ হবে চার বছর, যা তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তার বর্তমান পদমর্যাদার সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।প্রফেসর মোঃ আব্দুল লতিফ ট্রেজারার পদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২৭.১২.২০২০ তারিখে জারিকৃত ২৬৭ নম্বর প্রজ্ঞাপন অনুসারে তিনি মাসিক সম্মানি ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। তারা বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন এবং সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।এই নিয়োগসমূহ জনস্বার্থে জারি করা হয়েছে এবং প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓