1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ববির নবনিযুক্ত প্রো-ভিসির সাথে ববি সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ 

  • প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রো- ভিসি অধ্যাপক  ড. গোলাম রব্বানির  সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)।রবিবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় ববিসাস নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন।এসময় উপস্থিত ছিলেন ববি সাংবাদিক সমিতির সভাপতি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মো. ইমদাদুল ইসলাম সহ ববিসাসের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ।সাক্ষাৎকালে প্রো- ভিসি বলেন, আমি শিক্ষার্থীবান্ধব৷ শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই৷ এসময় তিনি সাংবাদিক সমিতির সহযোগিতা কামনা করেন৷উল্লেখ্য, বুধবার (৩০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো.শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১১(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. গোলাম রব্বানি, ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হলো। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓