1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

বঙ্গবন্ধু হলকে ‘বিজয়-২৪’ নামকরণের দাবি পবিপ্রবি শিক্ষার্থীদের

  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন,পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি)  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বশেমুর) হলের সাধারণ শিক্ষার্থীরা তাদের আবাসিক হলের নাম পরিবর্তনের জন্য রেজিস্ট্রারের কাছে আবেদন করেছেন। এই আবেদনপত্রে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী এ দাবিতে স্বাক্ষর করেন। তারা বর্তমান হলের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বশেমুর) পরিবর্তন করে “বিজয়-২৪” করার দাবি জানিয়েছেন।সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে উপাচার্যের হাতে তুলে দেওয়া এ আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, বর্তমান হলের নাম “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” বহন করা মানে তাদের মতে বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের প্রতীককে সমর্থন করা। তারা দাবি করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে সাধারণ মানুষের উপর দমনপীড়ন চালানো হয়েছে, যা তাদের নিকট অত্যন্ত ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্যাসিস্ট হাসিনার ফ্যাসিস্ট পিতা শেখ মুজিবের নামে আমরা আমাদের হলের নাম আর দেখতে চাই না। কারণ এই নাম থাকা মানে আমাদের জুলাই বিপ্লবের বীর শহীদদের রক্তের সাথে বেইমানী করা।তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন, শিক্ষার্থীদের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে “বশেমুর” নাম পরিবর্তন করে “বিজয়-২৪” রাখা হোক। একইসাথে, আবাসিক হল থেকে আওয়ামী লীগের প্রতীক ও মুরাল অপসারণেরও দাবি জানানো হয়েছে।শিক্ষার্থীদের মতে, “বিজয়-২৪” নামটি তাদের আন্দোলন ও জুলাই বিপ্লবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে এবং এই স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেবে।উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “বায়ান্ন, একাত্তর, নব্বই, ৭ নভেম্বরের সিপাহি জনতার বিপ্লবের সাথে ২৪ এর এই গণআন্দোলন একসূত্রে গাঁথা। ফ্যাসিবাদের সময় দীর্ঘদিন ধরে জাতিকে সঠিক ইতিহাস থেকে দূরে রাখা হয়েছে। শিক্ষার্থীরা হলের নাম পরিবর্তনে যে দাবি জানিয়েছে তার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নেবে।”এসময় তিনি আরও বলেন, “ক্যাম্পাস সংস্কারের পাশাপাশি এ জুলাই বিপ্লবের স্মরণে ক্যাম্পাসের অভ্যন্তর বিভিন্ন স্থাপনা করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের”।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓