1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পিরোজপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার(২৬ নভেম্বর) দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহম্মদ আসাদুল্লাহ আসামীর উপস্থিতিতে এই রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামী জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মৃত বারেক মৃধার ছেলে শামীম মৃধা (৩০)। আদালত সূত্রে জানাযায়, ভান্ডারিয়া উপজেলার আতরখালী গ্রামের আতরখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ভিকটিম লামিয়া আকতার (১৫) ২০২২ সালের ১১ জুন স্কুলছুটির পর বাড়ী ফিরছিলো। দন্ডিত শামীম মৃধা পথিমধ্যে লামিয়ার পথরোধ করে মুখ চেপে ধরে ওই গ্রামের জনৈক নাসির উদ্দিনের কলা বাগানে নিয়ে ধর্ষণকরে। বাড়ী ফিরে লামিয়া বিষয়টি তার মা বিউটি বেগমকে জানালে পরদিন ১২ জুন বিউটি বেগম ভান্ডারিয়া থানায় শামীমকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। ১৬ জুন ঢাকার উত্তরা থেকে র‌্যাবতাকে গ্রেফতার করে আদালতে পাঠায়। মামলায় সাক্ষ্য গ্রহন শেষে অভিযোগ প্রমানিত হলে আদালত এই রায় দেন।মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রহিমা আকতার হাসি এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবীর বাদল ও খায়রুল বাশার মামীম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓