1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত লেবুর রাজ্য ঝালকাঠিতে সিন্ডিকেটে লেবুর আকাল ভেড়ামারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ ও বোমা হামলা স্বেচ্ছায় চাকরি থেকে অব্যহতি নিয়েও স্বপদে বহাল স্বাস্থ্যকর্মী মির্জা আব্বাসকে মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, ১০ হাজার টাকায় মিমাংসা নেছারাবাদে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা অভিযোগ ঝালকাঠিসহ দক্ষিনাঞ্চলে আগাম তরমুজ চাষে বিপ্লব

পিরোজপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও আইনজীবী সাইফুল হত্যার বিচার দাবি

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছে ছাত্র জনতাসহ বিভিন্ন মসজিদের মুসল্লিরা। এ সময় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবি করেন তারা। শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজ আদায়ের পরে পিরোজপুরে কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপ‚র্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় সমাবেশ হয়।পিরোজপুর সদর শহরের বিভিন্ন মসজিদ থেকে দলে দলে মুসল্লিরা, ছাত্র-জনতা বের হয়ে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সমবেত হন। এ সময় বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিল করেন তারা। হাজার হাজার জনতা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।এ সময় বক্তারা বলেন, ইসকন নিষিদ্ধের দাবি ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দ্রুতই করতে হবে। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করতে হবে। আমরা গণঅভ্যুত্থানের পরে হিন্দু ধর্মালম্বীদের মন্দির পাহারা দিয়েছি। আমরা হিন্দু ধর্ম বা সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নয়, জঙ্গি সংগঠনের বিরুদ্ধে দাঁড়িয়েছি। ইসকন এর নামে ভারতীয় আগ্রাসন কারিরা আমাদের দেশে সাপ্রদায়িক অশান্তি সৃষ্টি করছে। আমরা তাই ইসকন নিষিদ্ধের দাবি করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓