1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

ফুলপুরে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি :

 

শারীরিক ও মানসিক প্রতিবন্ধীর শিকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে ময়মনসিংহের ফুলপুরে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত হয়েছে। ফুলপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালীটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে ‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা এতে  সভাপতিত্ব করেন।উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান এর পরিচালনায় র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ নেওয়াজ, স্বেচ্ছাসেবী সংগঠনের নূরুল আলম খান, আনোয়ার হোসেন, রতন মিয়া, সাংবাদিক মোঃ খলিলুর রহমান, সাংবাদিক তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓