1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

গলাচিপায় শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপায় তুরস্ক স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফিন সকাল ১২টার দিকে গলাচিপা অফিসার্স ক্লাবে ১৬ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ৫০০০ টাকা করে চেক বিতরণ করেন। এর আগে তিনি বাংলাদেশ ফ্রেন্ডশীপ স্কুল পরিদর্শনকালে ছাত্র ছাত্রীদের মাঝে কুশল বিনিময় করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাসিম রেজা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.জহিরুন্নবী, ওসি তদন্ত মোঃ সালাউদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম,বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুলের অধ্যক্ষ নাহিদা আক্তার, উপাধ্যাক্ষ মো. সাইফুল ইসলাম প্রমুখ। পরবর্তীতে জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফিন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান কর্তৃক বাস্তবায়িত উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সামনের দিঘির চারপাশে বেস্টনী নির্মাণ ও প্লান্টেশন এবং বোট ল্যান্ডিং স্টেশন স্থাপন-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓