1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

গলাচিপায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

আল মামুন,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুদকের যৌথ আয়োজনে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং দিবস উদ্বোধনের আনুষ্ঠানিক ঘোষণা শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মোসা. সাহিদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা। বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আকরামুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক মো. হারুন অর রশিদ, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মো. জাকির হোসাইন, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. জাকির হোসেন,গলাচিপা পৌরসভার হিসাবরক্ষক সবুজ কুমার পাল প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓