1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পবিপ্রবিতে বরিশাল বিভাগীয় কোর্স ফর রোভার মেট-২০২৪’র উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন,পবিপ্রবি প্রতিনিধি:

বাংলাদেশ স্কাউটস, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) ও পটুয়াখালী জেলা রোভারের উদ্যোগে ৪ দিন ব্যাপী বরিশাল বিভাগীয় কোর্স ফর রোভার মেট-২০২৪’র শুভ উদ্বোধন হয়েছে।বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পটুয়াখালী জেলা রোভারের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু হানিফের সঞ্চালনায় বরিশাল বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি এল. টি কোর্স লিডার অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, পবিপ্রবি রোভার স্কাউটের সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান, দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম তার ছাত্র জীবনের রোভার স্কাউটসের স্মৃতিচারণ করে বলেন, আমি রোভার স্কাউটসের প্রেসিডেন্ট এওয়ার্ডস প্রাপ্ত। রোভার স্কাউটস একজন মানুষকে স্মার্ট ও সুনাগরিক হিসেবে গড়ে তোলে।৪ দিন ব্যাপি কোর্সটিতে বরিশাল বিভাগের ছয়টি জেলার রোভার স্কাউটসের সদস্যরা অংশগ্রহণ করেন। মূলত রোভারদের বাৎসরিক কর্মসূচির অংশ হিসেবে এই কোর্স পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓