1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গলাচিপায় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি গলাচিপা উপজেলা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার স্বনামধন্য বিদ্যাপিঠ গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভবনে মাধ্যমিক শিক্ষকদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি গলাচিপা উপজেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচন করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনতাসীর মামুনের সঞ্চালনায় সুশৃঙ্খলভাবে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি গলাচিপা উপজেলা শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হলেন রাজা মিয়া প্রধান শিক্ষক সুয়রি মাধ্যমিক বিদ্যালয় ও সাধারণত সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ উদয়ন মাধ্যমিক বিদ্যালয়। প্রধান অতিথি সিদ্দিকুর রহমান সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখা, বিশেষ অতিথি এম, এ, মতিন আহবায়ক, মাধ্যমিক শিক্ষক সমিতি জেলা শাখা, মনজুরুল আহমেদ সদস্য সচিব, মাধ্যমিক শিক্ষক সমিতি জেলা শাখা, জাহাঙ্গীর হোসেন খান সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখা, খন্দকার মশিউর রহমান (শাহীন) সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখা, এছাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির গলাচিপা উপজেলা শাখার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓