1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ 

জাতীয় অর্থনৈতিক শুমারিতে মঠবাড়িয়ায় সাংবাদিক ইউনিয়ন এর তথ্য প্রদান

  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

জাতীয় চতুর্থ অর্থনৈতিক শুমারি-২০২৪ এর মূল কার্যক্রমে পিরোজপুরের মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন তথ্য প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি সেবামূলক প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটির সভাপতি জামাল এইচ আকন সাংবাদিক ইউনিয়ন কার্যালয় বসে তথ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মানে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, সদস্য মোঃ বেল্লাল জোমাদ্দার, শুমারির সুপারভাইজার-৩ এর দায়িত্বে থাকা মো. রুম্মান হাওলাদার, পৌর শহরের ৪ নং ওয়র্ডের শুমারি কর্মী মোঃ মনির হোসেন সহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যম কর্মীবৃন্দ প্রমুখ। মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সামাজিক দায়বদ্ধতা থেকে দেশ জাতির জন্য প্রতিষ্ঠানটি সদস্যরা পেশাগতভাবে সত্যের সন্ধানে সংবাদ সংগ্রহ ও প্রচার করে থাকেন।উল্লেখ্য- দীর্ঘ ১০ বছর পর গত ১০ ডিসেম্বর দেশব্যাপী শুরু হয় এ শুমারির। অর্থনৈতিক শুমারির মূল তথ্য সংগ্রহের কারণ হলো- এই শুমারির ওপর ভিত্তি করে দেশের অর্থনৈতিক অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অর্থনৈতিক শুমারির মাধ্যমে সময়ের বিবর্তনে দেশের অর্থনীতিতে যে কাঠামোগত পরিবর্তন ঘটে, সে সম্পর্কে সম্যক ধারণা লাভ এবং অকৃষিমূলক অর্থনৈতিক কর্মকান্ডের কাঠামো নির্ধারণ করা হবে। তাই সবাই সঠিক তথ্য দিয়ে শুমারিকে সফল করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓