1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড

মঠবাড়িয়ায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আ.লীগ নেতা ৪ নং দাউদখালী ইউপি চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত এর বিরুদ্ধে ৩ টি পবিবারের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দধিভাংগা বাজারের এ ঘটনায় ভূক্তভোগী মৃত. ডাঃ আঃ ছত্তার মুন্সীর ছেলে কুয়েত প্রবাসি মোঃ মামুন মিয়া. সৌদি প্রবাসি মো. জাহাঙ্গীর হোসেনের স্ত্রী মোসাঃ ডালিয়া বেগম ও মৃত. হাশেম আকনের ছেলে স্থানীয় মুদি দোকানী ফজলুল হক আকন উপজেলা সহকারি কমিশণার (ভূমি) বরাবরে লিখিত অভিযোগ দেন। ভূক্তভোগী মামুন মিয়া, ডালিয়া বেগম, ফজলুল হক জানান, দধিভাংগা বাজারের মধ্যে দধিভাংগা মৌজার জেএল নং-৩২, এস এ খতিয়ান নং-৩৫৫, দাগ নং ৭০৪ ও ৭০৫ থেকে আমারা ৩৩ শতাংশ জমির পজিশন ক্রয় করে ৩০-৪০ বছর ধরে ভোগ দখল করে আসছি। বিভিন্ন সময় ওই জমি নিয়ে আপত্তি উঠলে জমির অনুকূলে দলীল করি। পরে আবারও উপজেলা ভূমি অফিস থেকে ডি.সি.আর নেই। কিন্তু গত দীর্ঘ আ.লীগ সরকার রাস্ট্রীয় ক্ষমতায় থাকা কালীন সময়ে আ.লীগের প্রভাবশালী নেতা দাউদখালী ইউপি চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত এর ওই বাজারে থাকা বাড়ির পরিধি বৃদ্ধির জন্য জমির শেষ অংশ থেকে প্রায় ১৩ শতাংশ জমি জোর করে দখল করে নেয়। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে তদন্তও করেছেন এবং সত্যতা পেয়েছেন।অভিযুক্ত দাউদখালী ইউপি চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত অত্মগোপনে ও মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।উপজেলা সহকারি কমিশণার (ভূমি) রাইসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত কে কারণ দর্শানোর নোটিশ দেয় হয়েছে। নোটিশের জবাব পেলে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓